Monday, April 6, 2026

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

Date:

Share post:

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের জন্য এদিন ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space centre)থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ রকেট(PSLV C1)। উৎক্ষেপণে কোনও সমস্যা হয়নি, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথে বাতিল হল অভিযান। মিশনের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ISRO প্রধান ভি নারায়ণন।

মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, উৎক্ষেপণের সাড়ে তিন মিনিটের কিছু কম সময়ের মধ্যে মিশনের তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি খুঁজে পান বিশেষজ্ঞরা।ফলে তা বাতিল করে দিতে হয়। ইসরোর এবারের অভিযানে সান-সিংক্রোনাস পোলার অরবিটে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়।ইসরোর তরফে এই অভিযানের উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। সমাজমাধ্যমে মহাকাশ গবেষণা সংস্থা অভিযানের ব্যর্থতার কথা জানিয়েছে। রকেটটিকে মহাকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...