Thursday, April 23, 2026

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

Date:

Share post:

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) নাম তো কারোর মুখে আবার শুভমন গিলের(Shubman Gill) নাম। যদিও কয়েকদিন আগে শুভমন গিলের নামই সবচেয়ে বেশি উঠে এসেছিল। শোনাযাচ্ছে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) পছন্দের তালিকাতেও নাকি এগিয়ে রয়েছেন শুভমন গিলই। এবার সেই সিদ্ধান্তকেই সমর্থণ জানালেন আরেক কিংবদন্তী সুনীল গাভাসকর(Sunil Gavaskar)।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে গুজরাট টাইটন্স(GT)। শুভমন গিলের নেতৃত্বে এই মুহূর্তে আইপিএলের(IPL) শীর্ষস্থানে রয়ছে গুজরাট টাইটান্স(GT)। শুভমন গিলের(Shubman Gill) এই পারফরম্যান্সটাই সুনীল গাভাসকরকে মুগ্ধ করছে। যেভাবে তিনি গুজরাটকে এগিয়ে নিয়ে চলছেন তার প্রশংশাই বারবার উঠে আসছে সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) কথায়। আসন্ন ইংল্যান্ড সফরের আগে তিনিও শুভমন গিলকেই ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসাবে দেখছেন।

সুনীল গাভাসকরের মতে শুধুমাত্র ব্যাটার হিসাবেই শুভমন গিল ভাল পারফরম্যান্স করছেন না। তাঁর দলের বাকি ব্যাটারদেরও তিনি নানানরকম ভাবে সাহায্য করছেন। এছাড়া শুভমন গিল যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেটাও প্রাক্তন এই কিংবদন্তীকে আপ্লুত করছে। এমন সমস্ত কিছু দেখার পর থেকেই শুভমন গিলকে ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়ক হিসাবে দেখতে চাইছেন সুনীল গাভাসকর।

আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় দলের টেস্ট অধিনায়কের ঘোষণা হবে। শোনাযাচ্ছে গৌতম গম্ভীরের সঙ্গে নাকি শুভমন গিলের কথাও হয়েছে। ভারতীয় দলের কোচও নাকি শুভমন গিলকেই অধিনায়ক হিসাবে দেখছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এই মরসুমে শুভমন গিলের অধিনায়কত্বে ১১টি ম্যাচের মধ্যে ৮টি তেই জিতেছে গুজরাট টাইটান্স।

Related articles

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...