Tuesday, February 3, 2026

কুণাল-সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি কলকাতা হাই কোর্টের

Date:

Share post:

অবমাননা মামলায় রুল জারি করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তিন বিচারপতির বেঞ্চ। সোমবার, শুনানিতে যেহেতু কুণাল ঘোষ-সহ কোনও অভিযুক্ত জবাবি হলফনামা দেননি, সেই কারণে আদালত কুণাল-সহ ৮ জনের বিরুদ্ধে রুল। পরবর্তী শুনানি ১৮ জুন।

সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না,তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে। সেই ঘটনায় আদালত অবমাননার অভিযোগ ওঠে। এদিন শুনানিতে কুণাল ঘোষের (Kunal Ghosh) আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, “আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং গতকাল রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি আজ। কোর্ট আরেকটু সময় দিলে জমা হয়ে যাবে।“ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানায়, সকলের ক্ষেত্রেই রুল জারি হয়েছে।

কুণালের আইনজীবীরা বলেন, বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলেই ছিলেন না। ওই একই সময়ে তিনি নিউজ 18-এর একটি রেকর্ডিং-এ রাজারহাটে ছিলেন। বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল (Kunal Ghosh) বলেন, “ওই বিক্ষোভের সময় আমি ছিলাম না। কোর্ট চত্বরে ওসব আচরণ সমর্থনও করি না। কোন যন্ত্রণা থেকে এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীরা ওই অসংযত আচরণ করেছেন, সেটা ওঁরা জানেন। ওই কাণ্ড আমি সমর্থন করি না। কিন্তু বিজেপি, বাম আর কংগ্রেস স্রেফ আমাকে জড়ানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম দিয়েছে। তিন বিচারপতির বেঞ্চে আমার পূর্ণ আস্থা আছে। তাঁরা বুঝবেন, অকারণে এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে।”
আরও খবরব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

এদিন কুণালদের বিরুদ্ধে কোর্টে কার্যত একজোট ছিলেন CPIM, BJP, কংগ্রেসের আইনজীবীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুণাল বলেন, “যে কর্মপ্রার্থীরা একসময়ে দেখেছিলেন তাঁদের ধর্নামঞ্চে বাম, বিজেপি আইনজীবীরা গিয়ে সমর্থন করছেন, রাজ্য সরকার তাঁদের চাকরির ব্যবস্থা করার পরে এখন সেই আইনজীবীদেরই কয়েকজন পাল্টা মামলা করে জটিলতা তৈরি করছেন বলে অভিযোগ। আমরা এদের চাকরির পক্ষে। ছেলেমেয়েগুলি বিপন্ন অবস্থায় আছে। তবে কোর্ট চত্বরে কোনও বিশৃঙ্খলা বা আপত্তিকর আচরণ একেবারেই ঠিক হয়নি।”

spot_img

Related articles

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...

জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে,...

বিয়ের পিঁড়ি নয়, চাই কলম: আইসি-র আশ্বাসে পরীক্ষার হলে লড়াকু ছাত্রী

পড়াশোনা করার স্বপ্নের পথে বাধা পারিবারিক সিদ্ধান্ত, সহ্য করতে পারল না মাধ্যমিক পরীক্ষার্থী। চরম সিদ্ধান্ত নিতেই ত্রাতা হয়ে...

বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে, সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লিতে চ্যালেঞ্জ মমতার

“সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ...