Saturday, June 27, 2026

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

Date:

Share post:

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা! সোমবার একথা জানালেন ১৫ ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রী।

জেনারেল কার্তিক সি শেষাদ্রী জানান, গত ৮ মে পাকিস্তান সেনা পরিকল্পিতভাবে স্বর্ণমন্দিরে হামলা চালানোর চেষ্টা করে। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র— কোনও কিছুই বাদ দেয়নি তারা। কিন্তু ভারতীয় সেনার কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার সামনে সেই অপচেষ্টা মুখ থুবড়ে পড়ে।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের ছবিও, যেখানে আকাশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের ব্যবস্থা ও এল-৭০ এয়ার ডিফেন্স গান যে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তা তুলে ধরা হয়। মেজর জেনারেল শেষাদ্রী আরও জানান, “আমরা আগেই অনুমান করেছিলাম যে পাকিস্তান এমন ধর্মীয় স্থানকে টার্গেট করতে পারে। তাই আমরা ছিলাম সম্পূর্ণ প্রস্তুত। অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে আমরা স্বর্ণমন্দিরকে রক্ষা করেছি। কোনও ক্ষয়ক্ষতি হয়নি, সামান্য আঁচড়ও লাগেনি।”

এর আগেও সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল যে, অপারেশন ‘সিঁদুরে’ ভরাডুবির পর পাকিস্তান ভারতীয় অসামরিক এলাকা ও ধর্মীয় স্থানে হামলার ছক কষেছিল। এই হামলা ছিল সেই চক্রান্তেরই অংশ। পাকিস্তানের এই নীতিবিবর্জিত আচরণের বিরুদ্ধে ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় গর্বিত গোটা দেশ। স্বর্ণমন্দিরের মতো পবিত্র ধর্মস্থানকে সুরক্ষিত রাখতে ভারতীয় সেনার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।

আরও পড়ুন – ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...