Tuesday, May 12, 2026

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুই সাংগঠনিক জেলায় আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করা হয়। মঙ্গলবার দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন কোর কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই এই দুই জেলায় নতুন কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। সেইমতোই আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপার্সন করে কোর কমিটি তৈরি করা হয়েছে দুই জেলায়। তমলুকে কোর কমিটিতে রয়েছেন অস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাজি, শঙ্কর দণ্ডপাট, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, শেখ আলমগীর ও আলম জিলানি। একইভাবে দুর্গাপুরের আইএনটিটিইউসি কোর কমিটিতে রয়েছেন মানস অধিকারী, রাজেশ কোনার, ভুবনেশ্বর মুখোপাধ্যায়, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং ওরফে বান্টি, দেবব্রত কেশ, পূর্ণ নন্দ চট্টরাজ, শেখ আমিনুর রহমান ও আকবর আলি।

 

Related articles

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...