Saturday, June 6, 2026

দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, এখনই কমবে না গরম

Date:

Share post:

নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষা ঢুকবে। তবে প্রাক বর্ষায় রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও তাতে গরম কমার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, বেলার দিকে রোদের তেজ বাড়তেই আর্দ্রতা জনিত অস্বস্তি আর গরম বাড়বে। তবে বিকেলের পর ঝড় বৃষ্টিতে (Rain forecast) সামান্য স্বস্তি মিলতে পারে। তবে তাপমাত্রার পারদের খুব একটা হেরফের হবে না।

গত ১৩ মেয়ে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে মৌসুমি বায়ু ঢুকেছে। এরপর উত্তর বঙ্গোসাগরের দিকে মৌসুমি বায়ু এগিয়ে আসবে বলে মনে করছেন আবহবিদরা। এই মুহূর্তে পঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপরে বিরাজ করছে। ফলে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঢুকছে। হাওয়া অফিস জানিয়েছে আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আর বৃষ্টির পূর্বাভাস হয়েছে। হালকা ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন শহরতলিতেও। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে।

 

Related articles

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...