Saturday, June 13, 2026

ভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিনা শুল্কে নেপালের ভেজাল চা আমদানি হচ্ছে। দার্জিলিং চায়ের(Darjeeling Tea) ব্র্যান্ডিং নষ্ট করছে। নেপালের বেলায় ট্যাক্স নেই, এদিকে আমাদের বেলায় ট্যাক্স! এই ভেজাল চায়ের(Duplicate Tea) আমদানি রুখতে সীমান্তে টেস্টিং মেশিন(Tasting Machine) বসানো হবে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

নেপালের ভেজাল চা আমদানির প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, ওরা চা রফতানির ওপর কোনও ‘চার্জ’ দেয় না, তা হলে আমরা কেন দেব? আমি লেবার ডিপার্টমেন্টকে বলেছি ভালভাবে নজর রাখতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ওরা মিশিয়ে দিচ্ছে, ৪০ শতাংশ এক্সপোর্ট করছে বিনা পয়সায়। ওতে দার্জিলিং চায়ের ব্র্যান্ড নষ্ট হচ্ছে। ওরা বিনাপয়সায় ব্যবসা করবে, আমাদের কর দিতে হবে এটা কিন্তু ভুল। এটা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এটা উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। এর পাশাপাশি চা-বাগানের উন্নয়ন নিয়েও বলেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও বন্ধ চা-বাগান খোলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে ৮টি এবং জলপাইগুড়িতে ৭টি চা-বাগান ইতিমধ্যে খোলা হয়েছে। এছাড়াও চা-বাগানে এলাকায় মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয়। ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে। কুড়িটির নির্মাণকাজ শেষ হয়েছে। ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে। স্কুলবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

চা-বাগানের উন্নয়ন
১) আলিপুরদুয়ারে ৮টি ও জলপাইগুড়ির ৭টি বন্ধ বাগান খুলেছে।
২) বাগান এলাকায় প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে।
৩) ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে।
৪) ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে।
৫) শ্রমিক-সন্তানদের জন্য স্কুলবাসের ব্যবস্থা।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...