Thursday, June 25, 2026

এসএসসি চাকরি বাতিল মামলা: ব়্যাঙ্ক জাম্প অভিযুক্তরা পারবেন না পরীক্ষায় বসতে

Date:

Share post:

২০১৬ এসএসসি চাকরি বাতিল মামলায় নতুন নির্দেশিকা সুপ্রিম কোর্টের। ডিসেম্বরের মধ্যে নতুনভাবে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ। এবার সুপ্রিম কোর্টের অন্য এক বেঞ্চের নির্দেশে ব়্যাঙ্ক জাম্পে (rank jump) অভিযুক্ত যারা, তারা পরীক্ষাতেই বসতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হল। যদিও চাকরিহারা শিক্ষকরা (SSC teachers) পরীক্ষা দেবেন না বলেই জেদে অনড় হয়ে লাগাতার বিকাশ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

যোগ্য ও অযোগ্য (tainted-untainted) তালিকা সিবিআই (CBI) পৃথক করতে না পারায় এক ঝটকায় চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর। ওএমআর শিট সমস্যায় এসএসসি-র পক্ষে যে সেই পৃথকীকরণ সম্ভব নয়, তাও জানানো হয়েছে আদালতে। তবে একদিকে স্কুল পড়ুয়া, অন্য়দিকে ২৬ হাজার শিক্ষকের ভবিষ্য়তের কথা ভেবে রাজ্য, এসএসসি, শিক্ষকদের সংগঠন সব পক্ষই ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। তবে সেই মামলার শুনানির আগেই পরীক্ষায় একশ্রেণির চাকরিহারাদের বসতে না দেওয়ার নির্দেশ জারি সুপ্রিম কোর্টের।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বুধবার এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানিতে স্পষ্ট করে দেওয়া হয়, সরাসরি ব়্যাঙ্ক জাম্পে অভিযুক্ত যারা তারা অযোগ্য (tainted) চাকরিপ্রার্থী। SSC-র দেওয়া হিসেব অনুযায়ী নবম-দশমে র‍্যাঙ্ক জাম্প করে চাকরি ১৮৫ এবং একাদশ -দ্বাদশ র‍্যাঙ্ক জাম্প চাকরি ৩৯ জনের। তারা নতুন করে নিয়োগের যে পরীক্ষা হবে তাতে বসতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত (Supreme Court)।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...