Thursday, April 30, 2026

সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

Date:

Share post:

ভুয়ো ভোটার তালিকা নিয়ে যাঁরা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, সেই সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) স্ত্রীর দুই ভোটার তালিকায় নাম! তথ্য তুলে অভিযোগ জানানো হয়েছে রাষ্ট্রপতি থেকে শুরু করে চিফ ইলেকশন কমিশনার, লোকসভার স্পিকার, বাংলার রাজ্যপাল ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে অভিযোগ করেছেন বালুরঘাটের বাসিন্দা জনৈকা পারমিতা ঘোষ (Paramita Ghosh)। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককেও এই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। তাঁর পাঠানো অভিযোগের সঙ্গে পারমিতা ঘোষ বেশ কিছু নথি জমা দিয়েছেন। আর তাতেই দেখা যাচ্ছে জলপাইগুড়ি এবং বালুরঘাট দু জায়গাতেই সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর (Koyel Chodhury) নাম রয়েছে। এবং সেই ভোটার কার্ড অনুযায়ী বালুরঘাট ও জলপাইগুড়ি দু জায়গাতেই নাম রয়েছে কোয়েলের।

রাজ্যে ভোটার লিস্টে ভুয়ো নাম ঢুকানো হচ্ছে। এই অভিযোগে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির অভিযোগ ছিল অনেকের নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আর সেই বিতর্কের মাঝেই খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম দুটো ভোটার তালিকায় থাকার অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে। এই অভিযোগ পত্রটি যেহেতু রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে, সেই কারণেই তার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

অভিযোগকারী পারমিতা, কোয়েল চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়েরেরও আর্জি জানিয়েছেন। যেহেতু সুকান্ত মজুমদার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই কারণে তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী। কারণ স্ত্রীর দুটি ভোটার কার্ডের তথ্য তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই কারণেই তাঁর সাংসদ পদ খারিজেও দাবি জানিয়েছেন পারমিতা।

আরও পড়ুন – বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...

মানচিত্রে জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! ক্ষমাপ্রার্থী নেপালের বিমান সংস্থা

নয়া বিতর্কের মুখোমুখি নেপাল! নেপালের বিমান সংস্থা (Nepal Airlines) ‘নেপাল এয়ারলাইনস’ জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir) এবার পাকিস্তানের (Pakistan)...

হার নিশ্চিত জেনেই অশান্তি বিজেপির! বেহালায় তৃণমূল নেতা-কর্মীদের মারধরের অভিযোগ

বিভিন্ন গদি মিডিয়ার (Media) এক্সিট পোলে (Exit Poll) বিজেপিকে (BJP) এগিয়ে রাখার প্রবণতায় অশান্তি সৃষ্টি করছে। এমনটাই মত...