Friday, May 15, 2026

পিটিয়ে চামড়া ছাড়িয়ে নৃশংস হত্যা! অসমে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ

Date:

Share post:

অসমের কাজিরাঙ্গার গোলাঘাট এলাকা থেকে উদ্ধার হল এক নৃশংসভাবে খুন হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। বাঘটির চারটি পা কেটে নেওয়া হয়েছে, ছিঁড়ে নেওয়া হয়েছে চামড়াও। বৃহস্পতিবার সকালে জঙ্গলের ধারে ঝোপের পাশে পড়ে থাকা বাঘের রক্তাক্ত দেহ দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকরা। তাঁরা প্রাথমিক তদন্তে সন্দেহ করছেন, এই ঘটনার পেছনে চোরা শিকারিদের হাত রয়েছে। বাঘটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঘটি বেশ কিছুদিন ধরেই লোকালয়ে চলে আসছিল শিকারের খোঁজে। তার হামলায় এক ব্যক্তির মৃত্যু হওয়ায় আতঙ্কে ছিলেন সকলে। বারবার বন দফতরে অভিযোগ জানানো হলেও তাতে কোনও কাজ হয়নি বলে দাবি তাঁদের।

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “বাঘটি হয়তো ক্ষুধার্ত হয়ে লোকালয়ে এসেছিল। তবে বন্যপ্রাণ হত্যার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অপরাধমূলক। তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনার পর কাজিরাঙ্গা সংলগ্ন এলাকাগুলিতে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন – বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...