Monday, May 25, 2026

পুরনো নিয়মেই SSC ! শিক্ষকদের চাকরির পরীক্ষায় বড় বদলের পথে রাজ্য

Date:

Share post:

রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের (School Teachers Recruitment) পরীক্ষায় বড় রদবদল ঘটাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ফিরতে চলেছে পুরনো নিয়ম। এসএসসি পরীক্ষার্থীদের ফের দেওয়া হবে কার্বন কপি। এছাড়াও শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দেড় বছর করা হতে পারে। নবম -দশম, একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগে বেশ কিছু পরিবর্তনের চিন্তাভাবনা করে ফেলেছে কমিশন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত যে নির্দেশ সুপ্রিম কোর্ট (Supreme Court) দিয়েছিল তার সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ মে। তার আগে দফায় দফায় একাধিক আলোচনার পর বেশ কিছু পরিবর্তনের কথা চিন্তাভাবনা করেছে স্কুল সার্ভিস কমিশন। ওএমআর (OMR) শিট সংরক্ষণের সময়সীমা অনেকটা বাড়ানো হচ্ছে। ইন্টারভিউ ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে। অনেকেই মনে করছেন বিতর্ক এড়াতে পুরনো নিয়োগ পদ্ধতিতেই ফিরতে চাইছে এসএসসি (SSC)। কমিশন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই নিয়োগ বিধি তৈরি হয়ে গেছে। এখন অপেক্ষা মন্ত্রিসভার বৈঠকের চূড়ান্ত অনুমোদনের। শীর্ষ আদালতের দেওয়া নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে কাজ করছে কমিশন ও শিক্ষা দফতর।

Related articles

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...