Thursday, June 25, 2026

শুক্র- শনিতে বন্ধ আন্দামানের আকাশপথ, নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে ভারত! 

Date:

Share post:

নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করে শুক্র ও শনিবার (২৩ – ২৪মে) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ (Flight operations in Andaman and Nicobar Islands suspended)! বঙ্গোপসাগর এলাকায় ফের বড়সড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত, বাড়ছে জল্পনা। যদিও সরকারের তরফে এখনও কী ধরনের, কত শক্তিশালী অস্ত্র পরীক্ষা হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির (India Pakistan ceasefire) মাঝেই এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার (Missile Test) প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল শুক্রবার সকাল সাতটা থেকে আন্দামান-নিকোবর এলাকায় যেকোনো উচ্চতায় বিমান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুসারে ৫০০-৫১০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেক্ষেত্রে যাত্রীবাহী বিমানের জন্য বিকল্প পথ খুঁজে বের করতে হবে। কিন্তু তা না মেলায় পুরোপুরি আকাশ পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। এতে বিভিন্ন এয়ারলাইন্স সমস্যায় পড়েছে। এমনিতেই পাকিস্তানে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেকটা ঘুরে আসতে হচ্ছে, তার সঙ্গে আবার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা জুড়েও যদি বিমান না যায় তাতে কানেক্টিং ফ্লাইটেও দীর্ঘ সময় যাত্রা করতে হবে বলে মনে করছে বিভিন্ন এয়ারওয়েজ কোম্পানিগুলি। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটুকু জানা যাচ্ছে শনিবারের আগে এই নিষেধাজ্ঞা উঠবে না। ফলে ৯টি আন্তর্জাতিক উড়ানপথ বন্ধ থাকছে। এমনিতেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের আধুনিকোত্তর যুগের ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থল। ব্রহ্মস কিংবা আকাশ থেকে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখানেই হয়েছিল। তবে সপ্তাহান্তে কোন ক্রুজ মিসাইলের শক্তি খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা তা এখনও জানা যায়নি।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...