Tuesday, May 19, 2026

জঙ্গি হামলায় ২০ হাজার ভারতীয়ের মৃত্যু! রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া জবাব নয়াদিল্লির 

Date:

Share post:

জঙ্গি হামলায় (Terrorist attack) এখনও পর্যন্ত ২০ হাজার ভারতীয়ের মৃত্যু হয়েছে। রাষ্ট্রসঙ্ঘে জানাল ভারত। ২৬/১১ মুম্বই থেকে পহেলগাম হামলা (Pahelgam attack)। কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ভারত। শুক্রবার রাষ্ট্রসঙ্ঘে কড়া ভাষাতেই ইসলামাবাদকে আক্রমণ করলেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ।

তিনি বলেন, “বিভিন্ন ইস্যু নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন পাকিস্তানের প্রতিনিধি। তার উত্তর দিতে আমি বাধ্য নই।” এরপরেই সীমান্তপারে জঙ্গি কার্যকলাপের জন্য শরিফের দেশকে দায়ী করে তিনি বলেন, “সীমান্তপারে কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ভারত। এই জঙ্গি হামলার শিকার মূলত সাধারণ মানুষ। কারণ আমাদের মনোবলের উপর আঘাত হানাই ওদের উদ্দেশ্য। এহেন একটি দেশের নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করাটাই অপমানজনক।” এরপরেই হরিশ বলেন, গত চার দশকে সন্ত্রাসী হামলায় ২০ হাজারেরও বেশি ভারতীয়ের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারত অসাধারণ ধৈর্য এবং উদারতা দেখিয়েছে। পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।নিরাপত্তা পরিষদে বিতর্কসভায় অংশ নিয়ে হরিশ বলেন, “গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছিল। সন্ত্রাসের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল পাকিস্তান যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত ৬৫ বছরের পুরনো এই চুক্তি স্থগিত থাকবে।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...