Saturday, June 27, 2026

প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, দিল্লি-নয়ডায় জারি রেড অ্যালার্ট!

Date:

Share post:

বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি আর প্রবল ঝড়ে রবিবার ভোররাত থেকে বিপর্যস্ত দিল্লি। অঝোর বর্ষণে জলমগ্ন দিল্লি (Delhi), এনসিআরের একাধিক রাস্তা আন্ডারপাস। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi international airport) এদিন শতাধিক ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে, ২৫ টি বিমানের রুট পরিবর্তিত করা হয়েছে। তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কায় শনিবার সন্ধ্যা থেকেই রেড অ্যালার্ট (Red Alert) জারি করা হয় রাজধানীতে। আইএমডি (IMD) জানিয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ছুটির দিনের সকাল থেকে জলমগ্ন রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। যানজটে নাকাল আমজনতা। দিল্লি-নয়ডা জুড়ে আজ সারাদিন ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। দুর্যোগের বেশি প্রভাব পড়বে গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দিল্লি সরকার। বিদ্যুৎ সরবরাহ যাতে বিচ্ছিন্ন না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। নাগরিকদের ঝড়ের সময় বাইরে না বেরোনো বা জরুরি নম্বর হাতের কাছে রাখার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সতর্ক রয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগ।

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...