Sunday, April 26, 2026

দক্ষিণ কোরিয়ার সিওলে ভারতীয় প্রতিনিধিদল, বৈঠক দূতাবাসে

Date:

Share post:

পাকিস্তানের স্বরূপ যে ভাষায় জাপানের টোকিও-তে (Tokyo) খুলে দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা মন জিতে নিয়েছিল জাপানের প্রবাসী ভারতীয়দের। এবার পালা দক্ষিণ কোরিয়ার (South Korea)। পাক সন্ত্রাসবাদের মুখোশ খুলতে শনিবারই সিওল পৌঁছে দিয়েছে ভারতীয় প্রতিনিধিদল। ফের একবার দেশের নিরাপত্তায় গর্জে ওঠার পালা।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দক্ষিণ কোরিয়া বা কোরীয় প্রজাতন্ত্র। ফলে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ভারতের জন্য দক্ষিণ কোরিয়া যথেষ্ট গুরুত্ব বহন করে। এবার পাক-বিরোধী বার্তা দিতে ভারতীয় প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার সিওলে ভারতীয় দূতাবাসে। কোরীয় প্রজাতন্ত্রে (South Korea) ভারতের রাষ্ট্রদূত অমিত কুমার। তাঁর আমন্ত্রণে ভারতীয় প্রতিনিধি দল সিওলে (Seoul) ভারতীয় দূতাবাসে রবিবার বৈঠক করে এবং সেদেশের নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগেই নীতি নির্ধারণ করে।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...