Sunday, June 7, 2026

প্লেঅফের আগে সস্ত্রীক রাম মন্দিরে বিরাট কোহলি

Date:

Share post:

আইপিএলের(IPL) প্লেঅফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেই মঞ্চে নামার আগেই স্ত্রী অনুস্কার সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরে বিরাট কোহলি(Virat Kohli)। এখনও পর্যন্ত একবারও আইপিএল(ipl) জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে পৌঁছলেও ব্যর্থ হয়েই বারবার সাজঘরে ফিরতে হয়েছে তাদের। এবার আইপিএল জিততে মরিয়া বিরাট কোহলি(Virat Kohli)। এই একটাই ট্রফি অধরা রয়েছে তাঁর। সেই আইপিএলের প্লেঅফে নামার আগেই অযোধ্যায় ভগবান শ্রী রামের দর্শনে বিরুস্কা(Virushka)।

গোটা পরিবারের সঙ্গেই তিনি রামমন্দির সহ হনুমান গরহিও দর্শন করেন বিরাট কোহলি। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই ভাইরাল। ভিডিও ঘুরে বেড়াচ্ছে নানান সোশ্যাল মাধ্যমে। এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তাঁকে ঘিরে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে আরসিবির অগুন্তী সমর্থকরা। বিরাট কোহলি যে নিজেও আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তা বলার অপেক্ষা রাখে না।

প্লেঅফের আগে লিগ পর্বের শেষ ম্যাচে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও তা নিয়ে এখন ভাবছে না তারা। সামনে রয়েছে প্লেঅফের লড়াই। সেখানেই নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে চান বিরাট কোহলি সহ আরসিবি শিবিরের সকলেই। তার আগেই এদিন মন্দির দর্শনে বিরুস্ক। দীর্ঘক্ষণ মন্দিরে সময়ও কাটান তারা। সেখানে পুজোও দেন বিরাট কোহলি।

কয়েকদিন আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার পর বৃন্দাবনে প্রেমানন্দজীর আশ্রমে সস্ত্রীক গিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে সময় কাটিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবার রাম মন্দিরে শ্রী রামের দর্শনে গেলেন বিরাট।

Related articles

নাবালিকা হেনস্থা থেকে তোলাবাজির অভিযোগ, আটক কাউন্সিলর জসীমউদ্দিন 

রবিবার দুপুরে আটক কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসীমউদ্দিন (Md Jasimuddin)। এদিন ভোর সাড়ে পাঁচটা...

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...