Friday, May 15, 2026

এবার মেট্রোর হলুদ লাইন পার করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! জারি নির্দেশিকা

Date:

Share post:

এবার যাত্রী সুরক্ষায় আরও কড়া পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষর। মেট্রো আসার আগে হলুদ লাইন পার করলেই গুনতে হবে জরিমানা। জারি করা হল নির্দেশিকা।

মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা রুখতে আগেও একাধিক পদক্ষেপ নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বরং যত দিন এগোচ্ছে মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা আরও বাড়ছে। মনে করা হচ্ছে মেট্রোর এই নয়া নির্দেশিকা জারির পর কমতে পারে আত্মহত্যার ঘটনা। আবার অনেক যাত্রী মেট্রো আসছে দেখে হলুদ লাইন পার করে আগে উঠবে বলে পা ফসকে লাইনে পড়ে গিয়েছেন। তাই এসব অঘটনা রুখতেই আরও করা মেট্রো কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোনও যাত্রী যদি মেট্রো আসার আগে হলুদ লাইন পার করেন তাহলে তাঁকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে। আগামী ১ জুন থেকে কলকাতা মেট্রোর ক্ষেত্রে এই নিয়ম চালু হতে চলেছে। মেট্রো স্টেশনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এই জরিমানা করা হবে।

আরও পড়ুন – পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! জ্যোতির ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...