Sunday, May 10, 2026

সেবাশ্রয়ের অনুপ্রেরণায় উত্তরপাড়ায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বাস্থ্যশিবির, শুভেচ্ছা বার্তা অভিষেকের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয়’ কর্মসূচি দেশের বুকে স্বাস্থ্য পরিষেবায় এক অনন্য নজির গড়ে তুলেছে। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এবার উত্তরপাড়া শহর তৃণমূল (TMC) যুব কংগ্রেসের সভাপতি অর্ণব রায়ের (Arnab Roy) উদ্যোগে এক বিশাল চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। পরিষেবা পেলেন প্রায় কয়েক হাজার মানুষ। শুভেচ্ছা বার্তা পাঠালেন ডায়মন্ড হারবারে সাংসদ।

স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা (Sudip Raha), জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায়, উত্তরপাড়া পুরপ্রধান দিলীপ যাদবসহ তৃণমূল কংগ্রেস, যুব ও মহিলা তৃণমূলের সমস্ত নেতা কর্মীরা।

উদ্যোক্তা অর্ণব রায় বলেন, “আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি। প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে মানুষকে ভালো রাখার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হলো।” তিনি জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাঠানো শুভেচ্ছা বার্তা আরও বেশি করে সকলকে অনুপ্রেরণা দিয়েছে, উৎসাহিত করেছে। আগামী দিনেও ওই ধরনের কর্মসূচি হবে বলে জানিয়েছেন উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।

Related articles

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...