Tuesday, February 3, 2026

হরিয়ানার পরে কেরালা- ঋণের দায়ে একই পরিবারের ৪ জনের আত্মহননের অভিযোগ

Date:

Share post:

হরিয়ানার পরে কেরালা- ফের ঋণের দায়ে সপরিবারের আত্মহননের অভিযোগ। কেরালার (Kerala) ভাক্কাম শহরে ঘর থেকে উদ্ধার হল স্বামী, স্ত্রী ও তাঁদের দুই সন্তানের ঝুলন্ত দেহ। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট (Suicide Note) পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিস সূত্রে খবর, কেরালার (Kerala) ভাক্কাম শহরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন বছর পঞ্চান্নের অনিল কুমার। স্থানীয় সূত্রে খবর, আর্থিক সমস্যায় ভুগছিলেন তাঁরা। গত কয়েক দিন ধরেই অনিল বা তাঁর স্ত্রী ও সন্তানদের দেখতে পাননি স্থানীয়রা। খবর নিতে বুধবার বাড়ি গিয়ে চারজনকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে আর্থিক সমস্যায় ভুগছিলেন অনিল।  সম্ভবত সেকারণেই সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবারই হরিয়ানার (Haryana) পঞ্চকুলার ২৭ নম্বর সেক্টরে রাস্তার ধারে পার্ক করা গাড়ি থেকে ৬ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়৷ আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় বলতে শোনা যায়, “আমিও বিষ খেয়েছি, আমিও মারা যাব। আমার পরিবারের অনেক ঋণ ছিল।” ৭জনেরই মৃত্যু হয়। সূত্রের খবর, ২০ কোটির ঋণের দায়ে আত্মঘাতী হয় পঞ্চকুলার মিত্তররা। এর আগে ট্যাংরার দে পরিবারও ঋণের দায়ে আত্মহত্যার চেষ্টা ও খুনের অভিযোগ ওঠে। এই ধরনের প্রবণতা ভাবাচ্ছে মনোবিদদের।

spot_img

Related articles

ফুটবলার রহিম নবীর বাবাকে হিয়ারিং নোটিশ, অসুস্থ হয়ে ICU-তে ৯৫ বছরের বৃদ্ধ 

এসআইআরের হিয়ারিং নোটিশ (SIR hearing notice) ঘিরে এবার আতঙ্কিত পান্ডুয়া। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার শুনানির জন্য ডাক...

উল্টো চাল দিতে গিয়ে বিপাকে পাকিস্তান! বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিরছে ‘গম্ভীর’ বার্তার প্রসঙ্গ

বাংলাদেশকে (Bangladesh cricket team) বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘অজুহাত’ দেখিয়ে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...

আমেরিকার শুল্ক কমতেই চাঙ্গা শেয়ার বাজার! বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি

ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমতেই মাথা চাড়া দিয়ে উঠল দালাল স্ট্রিট (Dalal Street)। মঙ্গলবার একধাক্কায় প্রায় ২...

বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে ‘হুমকি’ দিচ্ছেন: বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের

মহম্মদ সেলিম (Md Selim) বিধায়ক হতে চান বলে জোটে মরিয়া। আর তার জন্য নিজেদের দলের কমরেডদের দিয়ে কংগ্রেস...