Friday, April 3, 2026

স্বাস্থ্য থেকে পরিকাঠামো! মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুরদুয়ারে উন্নয়নের জোয়ার

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গজুড়ে উন্নয়নের ছোঁয়া লাগলেও আলিপুরদুয়ারে সেই গতি যেন আরও তীব্র। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক ও পানীয় জল—জেলার প্রতিটি পরিকাঠামোতেই চলছে একাধিক প্রকল্প। সরকারের দাবি, উন্নয়ন পৌঁছে যাচ্ছে জেলার প্রতিটি মানুষের দোরগোড়ায়।

সম্প্রতি শিলিগুড়ি সফরে এসে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করেন। সেই তালিকায় আলিপুরদুয়ারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পও ছিল। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে একটি চারতলা নতুন ভবনের। ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে স্থানান্তর করা হয়েছে ৫০ শয্যার শিশু বিভাগ।

শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ৯ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে বক্সা ফিডার রোডের মানোন্নয়ন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল।

ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগানে পানীয় জলের সমস্যার সমাধানে নেওয়া হয়েছে বড়সড় পদক্ষেপ। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন রিজার্ভার ও পাইপলাইন। অন্যদিকে, কুমারগ্রাম ব্লকের জয়ন্তী থেকে ধওলা ঝোরা চা বাগানের মধ্যে চলাচলের সুবিধার্থে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি কালভার্ট।

স্থানীয়দের বহুদিনের দাবিকে মান্যতা দিয়ে কালচিনি ব্লকের হামিল্টনগঞ্জ বাজারে তৈরি হচ্ছে হাট শেড। খরচ ধরা হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ টাকা। এছাড়া, মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুং নদীর ওপর ২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে একটি সেতু। শুধু বড় প্রকল্পই নয়, রাজ্য সরকারের তরফে বরাদ্দ হয়েছে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, বৃদ্ধাবাস নির্মাণ ও সৌরশক্তিতে চালিত পানীয় জল প্রকল্পের জন্যও বিপুল অর্থ। মোটের উপর, মুখ্যমন্ত্রীর বিশেষ নজরে উত্তরবঙ্গ এবং বিশেষ করে আলিপুরদুয়ারে চলছে উন্নয়নের এক নিরবচ্ছিন্ন ধারা। সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এমন বহু প্রকল্প ইতিমধ্যেই রূপায়ণের পথে। প্রশাসনের আশা, এই উন্নয়ন প্রকল্পগুলি সম্পূর্ণ হলে বদলে যাবে জেলার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক চেহারা।

আরও পড়ুন – সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মে’র মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...