Thursday, May 14, 2026

চা-বাগান খোলা নিয়েও মিথ্যের রাজনীতি! কেন্দ্রকে তোপ মমতার 

Date:

Share post:

চা-বাগান খোলা নিয়েও মিথ্যের রাজনীতি করেছেন মোদি সরকার। প্রতিশ্রুতি দিয়েও ১০ বছরে একটা চা-বাগানও খুলতে পারেনি বিজেপি সরকার। এদিকে মাত্র দুই সপ্তাহেই ১৫টি চা-বাগান খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন আলিপুরদুয়ার থেকে মোদির ভাষণে চা-বাগানের উন্নয়ন ছিল ব্রাত্য। চা-শ্রমিকদের নিয়ে একটি বাক্যও ব্যয় করতে শোনা যায়নি তাঁকে। মুখ্যমন্ত্রী বলেন, আপনি বলেছিলেন ক্ষমতায় এলে যে পাঁচটি বন্ধ চা-বাগান রয়েছে সেগুলি খুলে দেবেন। এরপর ১০ বছর কেটে গেছে, একটাও চা-বাগান আপনি খুলতে পারেননি। কিন্তু মাত্র দু’ সপ্তাহের মধ্যে আমরা ১৫টা চা-বাগান খুলে দিয়েছি।  বিগত কয়েক বছরে দেখা গেছে, চা-বাগানে যে বিস্তৃত এলাকায় উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিছু পালন করেনি। শুধু বঞ্চনা করেছে। প্রধানমন্ত্রীর নতুন প্রতিশ্রুতি দেওয়ার আগে পুরনো কৈফিয়ত দিতে হবে। চা-কর্মীদের যত উন্নয়ন সব মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এই কথা বিনা বাক্যে স্বীকার করেন চা-শ্রমিকরাও। বিজেপি চা-বাগানের মানুষদের যেভাবে বারবার বিভ্রান্ত করছে তাতে তাঁরা রীতিমতো ক্ষুব্ধ।

আরও পড়ুন – মজুরি-পিএফ বন্ধের জেরে ধর্নায় চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রীর ভাষণেও মিলল না সমাধান, কটাক্ষ উত্তরের নেতাদের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...