Friday, May 15, 2026

সুপ্রিম নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের 

Date:

Share post:

২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল করার পর নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। ৩১ মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা চূড়ান্ত করা হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন আদালতের নির্দেশ মেনেই ৩০ মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সেইমতো শুক্রবার নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগে (SSC Recruitment 2025) অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা, প্যানেল প্রকাশ ও কাউন্সিলিং সহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষক নিয়োগে নয়া বিধি প্রকাশের পর এবার চাকরির দিনক্ষণ এবং আবেদনের প্রক্রিয়া জানিয়ে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। বলা হয়েছে আগামী ১৬ জুন বিকেল ৫টা থেকে ১৪ জুলাই বিকেলের মধ্যে আবেদন করতে হবে। পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। ওবিসি, এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সে ছাড় রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাঁদের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্যও বয়সে ছাড় দেওয়া হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে, অক্টোবরের চতুর্থ সপ্তাহকে সম্ভাব্য ফল প্রকাশের সময় বলে বেছে নেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। ২৪ নভেম্বর ফাইনাল প্যানেল প্রকাশ এবং ২৯ নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে। নিয়োগ হবে নবম দশম ও একাদশ দ্বাদশের জন্য।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...