Thursday, May 14, 2026

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পাঞ্জাবে ঝলসে মৃত ৫, জখম ৩৪

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণ(Blast) পাঞ্জাবের(Punjab) মুকতসার সাহিব এলাকায় বাজি তৈরির কারখানায়। মৃত ৫। আগুনে ঝলসে গিয়েছেন ৩৪ জন। জখমদের ভাটিন্ডা AIIMS-এ ভর্তি করানো হয়েছে। দোতলা বাজি কারখানার পুরোটাই ভস্মীভূত। ধ্বংসস্তূপে আটকে আরও অনেকে।

বৃহস্পতিবার রাত একটা নাগাদ সিংঘেওয়ালা-ফুতুহিওয়ালা গ্রামের ওই কারখানায় নাইট শিফটে কাজ চলছিল। স্থানীয় ঠিকাদার রাজ কুমারের অধীনে শ্রমিকরা কাজ করছিলেন। রাজ কুমারের বাড়ি উত্তরপ্রদেশের হাথরসে। এখনও পর্যন্ত মৃতদের শনাক্ত করা যায়নি। কারখানার মালিক তারসেম সিং ও ঠিকাদার রাজুর খোঁজ করছে পুলিশ।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...