Thursday, June 25, 2026

জানালা দিয়ে বান্ডিল বান্ডিল নোট ছুড়েও শেষরক্ষা হল না, ২ কোটি নগদ-সহ গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ার!

Date:

Share post:

৫০০ টাকার বান্ডিল একের পর এক জানালা দিয়ে বাইরে ছুড়ছেন এক সরকারি ইঞ্জিনিয়ার! শুক্রবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। ঘুষের টাকা যাতে পুলিশের (Police) হাতে ধরা না পড়ে তা থেকে বাঁচতে এমনই কাণ্ড ওড়িশার (Odissa) গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার (Chief Engineer) বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গি। কিন্তু শেষরক্ষা হল না। রাজ্য ভিজিল্যান্স বিভাগের অভিযানে ২ কোটির টাকারও বেশি নগদ-সহ হাতেনাতে ধরা পড়লেন তিনি।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বৈকুণ্ঠনাথ সারেঙ্গির বিরুদ্ধে কাজের বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ জমা পড়ছিল। সেই অনুযায়ী শুক্রবার সকালে ভুবনেশ্বরের (Bhubaneswar) তাঁর ফ্ল্যাটে হানা দেয় ২৬ ভিজিল্যান্স আধিকারিকের একটি দল। খবর পেয়েই বাঁচতে জানালা দিয়ে একের পর এক টাকার বান্ডিল নীচে ছুড়ে ফেলতে থাকেন অভিযুক্ত। কিন্তু তাতে শেষরক্ষা হল না। শেষপর্যন্ত হাতেনাতে ধরা পড়তে হল বৈকুণ্ঠনাথকে।

ষড়ঙ্গির ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে ১ কোটি টাকা এবং অঙ্গুলের বাড়ি থেকে আরও ১.১ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ৫০০, ২০০, ১০০ ও ৫০টাকার নোটের বান্ডিল। এছাড়া পুরী-সহ আরও ৭টি স্থানে তল্লাশি চালানো হয়েছে। ইতিমধ্যেই ওই ইঞ্জিনিয়রকে (Chief Engineer) হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। এই টাকার উৎস কি এবং আরও কারা এর সঙ্গে যুক্ত, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভিজিল্যান্স।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...