Sunday, April 5, 2026

অবশেষে কাশ্মীরে শাহ! অমরনাথ বৈঠকে ডাকলেন না মুখ্যমন্ত্রীকেই

Date:

Share post:

ক্রমাগত পাক হামলায় বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ থেকে শ্রীনগর। এলাকার মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নিঃসঙ্গ বোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) যাওয়ার তাঁর আত্মবিশ্বাস বাড়ে, স্বীকার করেছিলেন ওমর আব্দুল্লাহ। অথচ পাক সন্ত্রাসবাদের বিরোধিতা করে ভোটব্যাঙ্ক ভরতে ব্যস্ত মোদী মন্ত্রিসভার কাউকে কাশ্মীরে পাঠানোর কথা ভাবতেও পারেননি, পহেলগাম হামলার (Pahalgam attack) এক মাস সাত দিন পরে অবশেষে কাশ্মীরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যদিও সাধারণ মানুষের সঙ্গে দেখা করলেও প্রশাসনিক বৈঠক করলেন কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে (Omar Abdullah) ছাড়াই।

শুক্রবার পুঞ্চে যান অমিত শাহ। বেশ কিছুদিন আগেই পুঞ্চ, রাজৌরি এবং জম্মুর সীমান্তবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্যরা পাক গোলায় বিধ্বস্ত এলাকাগুলির বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। নিহত এবং আহতদের পরিজনদের পাশে দাঁড়িয়েছেন। হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন জখমদের চিকিৎসার। আশ্বস্ত করেছেন তাঁদের। বৈঠক করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে। কিন্তু এতদিন পরে হঠাৎই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর কোন উদ্দেশ্যে, সমালোচনায় সরব তৃণমূল। ডেরেক ও’ব্রায়েনের প্রশ্ন, এতদিন তাহলে কী করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs)? পাক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কেন এসে দাঁড়াননি তিনি?

জম্মু ও কাশ্মীরে গিয়ে আদতে যে কাশ্মীরের মানুষের থেকে বেশি অমরনাথ যাত্রাতেই (Amarnath Yatra) বেশি আগ্রহী, তা প্রমাণিত হয় যাত্রা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত শাহর (Amit Shah) বৈঠকে। বৃহস্পতিবারই নিরাপত্তা নিয়ে বৈঠক সারেন তিনি কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, স্বরাষ্ট্র দফতরের সচিব গোবিন্দ মোহনের সঙ্গে। আশ্চর্যজনকভাবে সেখানে ডাকা হয়নি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে।

Related articles

মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব আর্টিস্টস ফোরাম (Artists Forum)। রাহুলের মৃত্যুর পর এবার কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের...

উপচে পড়া ভিড়: বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শো থেকে বিপুল জয়ের বার্তা

কখনও নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করলেন সমর্থক। কখনও মহিলাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস থেকে তৃণমূল নেত্রীকে একবার...

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...