Saturday, May 23, 2026

গুজরাটের বিরুদ্ধে একাধিক রেকর্ডের মালিক হিটম্যান

Date:

Share post:

গুজরাট টাইটান্সের(GT) বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের নাক শুধু নন। একাধিক রেকর্ডও গড়লেন রোহিত শর্মা(Rohit Sharma)। আইপিএলের(IPL) প্লেঅফে নাকি সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননা রোহিত শর্মা(Rohit Sharma)। গুজরাটের বিরুদ্ধে নামার আগে এমনই নানান আলোচনা চলছিল। সেই পরিসংখ্যানই এবার ভেঙে দিয়েছেন হিটম্যান। কার্যত রোহিতের ৮১ রানের ইনিংসটাই যে শুভমন গিলদের(Shubman Gill) আইপিএল থেকে ছিটকে যাওয়ার নেপথ্য কারিগড় তা বলার অপেক্ষা রাখে না।

আর সেই মঞ্চেই রোহিত শর্মা গড়লেন একটি নয়, জোড়া রেকর্ড। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে ৩০০টি ছয় হাঁকানোর রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। এদিন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। সেই সময়ই রশিদ খানের ওভারে ওভার বাউন্ডারি হাঁকানোর সঙ্গেই এই বিরল নজিরের মালিক হয়ে যান দ্য হিটম্যান।

ম্যাচের শুরুর দিকেই রোহিত শর্মার দুটো ক্যাচ ফস্কায় গুজরাট টাইটান্স। আর তারই খেসারত এবারের আইপিএল থেকে ছিটকে গেল তারা। রোহিত শর্মা বিধ্বংসী ফর্মে ছিলেন এই ম্যাচে। কার্যত কোনও বোলারই তাঁর সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। আর হিটম্যানের একের পর এক ওভার বাউন্ডারিতে মেতেছেন গ্যালারীতে থাকা বহু দর্শক।

ক্রিস গেইলের পর একমাত্র এখন রোহিত শর্মাই আইপিএলের মঞ্চে ৩০০ ওভার বাউন্ডারির মাইলস্টোন ছুঁয়েছেন। শুধুমাত্র এই একটাই রেকর্ড নয়। আরও একটা নজির গড়েছেন রোহিত শর্মা। আইপিএলে ৭০০০ রানের মাইলস্টোনও ছুঁয়েছেন তিনি। এই মুহূর্তে আইপিএলে বিরাট কোহলির পরই সর্বোচ্চ রানের তালিকায় রোহিত শর্মা।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...