Tuesday, March 17, 2026

গিলকে অধিনায়ক করার সিদ্ধান্তকে সমর্থন শিখর ধওয়ানের

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে আইপিএলে যাত্রা শেষ শুভমন গিলের। এলিমিনেটরের মঞ্চে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি শুভমন গিল(Shubman Gill)। সেই ম্যাচে তাঁর নেতৃত্ব নিয়েও নানান কথাবার্তা হচ্ছে। সামনে টেস্ট সিরিজ। সেখানেও যে শুভমন গিলকে নিয়ে কথা হবে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই শুভমন গিলকে(Shubman Gill) প্রশংসায় ভরিয়ে দিলেন শিখর ধওয়ান(Shikhar Dhawan)। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে শুভমন গিল যে একেবারেই যোগ্য তা মানতে কোনও দ্বিধা নেই গব্বরের।

বরং বিসিসিআইয়ের(BCCI) এই সিদ্ধান্তকে সমর্থনই করছেন তিনি। তাঁর মতে আইপিএলের মঞ্চে এবারে খাব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। তাঁর নেতৃত্বে আইপিএলের প্লেঅফেও পৌঁছেছে গুজরাট টাইটান্স। রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের ভার শুভমন গিলকে দেওয়া একেবারেই সঠিক বলে মনে করছেন গব্বর।

তিনি জানিয়েছেন, “আমার মনে হয় তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্তটা একেবারেই সঠিক। এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স করেছেন শুভমন গিল। তাঁর প্রতিভা খুবই বিরল। আর শুধু তাই নয় ভারতীয় দলের এখন নিয়মিত খেলছেন শুভমন গিল। আমার মনে টেস্ট অধিনায়কের জন্য শুভমন গিল একেবারে যোগ্য প্রার্থী ছিলেন”।

এবারের আইপিএলে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। যদিও ফাইনালের রাস্তা খুলতে পারেনি তারা। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেই থামতে হয়েছে গুজরাট টাইটান্সকে।

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...