Saturday, April 4, 2026

৮ বছর পর প্রত্যাবর্তনেই দ্বিশতরান করুন নায়ারের

Date:

Share post:

দীর্ঘ ৮ বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন। প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন। অপেক্ষাটা ছিল তাঁর দ্বিশতরানের(Double Century)। সেই লক্ষ্যে পৌঁছতে খুব একটা বেশিক্ষণ সময় লাগল না এই করুন নায়ারের(Karun Nair)। আর নায়ারের এই ইনিংসটাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগেই বড় স্বস্তি ভারতের। দুরন্ত পারফরম্যান্স করুণ নায়ারের(Karun Nair)। সেখানেই খেললেন ২০৪ রানের ইনিংস। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে নেমেছে ভারতীয়-এ(INDIA-A) দল। সেখানেই দ্বিশতরান করুণ নায়ারের। ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে এটা যে ভারতীয় শিবিরকে অনেকটাই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে এবার তারুণ্যের জোয়ার। কার্যত তরুণ ব্রিগেড দিয়েই দল সাজানো হয়েছে। সেখানেই দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন করুন নায়ার(Karun Nair)। আর তাঁকে নেওয়ার সিদ্ধান্তটা যে একেবারেই ভুল ছিল না তা ব্যাট হাতে নেমেই বুঝিয়ে দিলেন এই ক্রিকেটার। ভারতীয়-এ(INDIA-A) দলের হয়ে একাই খেললেন ২০৪ রানের ইনিংস। তাঁর গোটা ইনিংসটা সাজানো ২৬টি চার ও একটি ছয় দিয়ে।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতীয়-এ দল করল ৪৯৭ রান। সেখানে করুন নায়ার একাই করেছেন ২০৪ রান। ভারতীয় দলের হয়ে কেরিয়ারের শুরুতেই ত্রিশতরান করেছিলেন করুন নায়ার। কিন্তু এরপর কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্সের পরই দল থেকে বাদ পড়েন করুন নায়ার। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় পারফরম্যান্স করলেও দলে ফিরতে পারছিলেন না। অবশেষে গম্ভীর জামানাতেই ডাক পেলেন তিনি। আর প্রথম দর্শনেই নিজেকে প্রমানও করলেন করুন।

প্রথম দিন যখন শেষ হয় সেই সময় করুন নায়ারের রান ছিল ১৮৬। আর মাত্র ১৪ রান করতে পারলেই দ্বিশতরান পাবেন তিনি। দ্বিতীয় দিনের শুরু থেকে একা হাতেই দলকে টেনে নিয়ে যেতে থাকেন নায়ার। ২০৪ রানেই থামেন তিনি। করুন নায়ার সাজঘরে ফিরতেই ইনিংস ঘোষণা করেন ভারতীয়-এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিনি ছাড়াও ভারতীয়-এ দলের হয়ে ৯২ রান করেন সরফরাজ খান এবং ৯৪ রানের ইনিংস খেলেন ধ্রুব জুরেল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...