Sunday, May 10, 2026

সীমান্তরক্ষায় নয়া উদ্যোগ, গঠিত হতে চলেছে ‘ফ্লোটিং আউটপোস্ট’ 

Date:

Share post:

সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ও কেন্দ্র সরকার। বিশেষ করে নদীপথ ও জলসীমান্তে নজরদারি বাড়াতে গঠিত হতে চলেছে ‘ফ্লোটিং আউটপোস্ট’ বা ভাসমান ফাঁড়ি। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মধ্যে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানেই এই ভাসমান ফাঁড়ির মডিউল তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আধিকারিকদের মতে, সীমান্তে নদী ও জলপথে গোপনে প্রবেশের সম্ভাবনা সবথেকে বেশি। সেই কারণেই ওইসব এলাকায় ভাসমান ফাঁড়ি তৈরি হলে নজরদারি অনেক বেশি মজবুত করা সম্ভব। এই উদ্যোগের ফলে চোরাচালান, অনুপ্রবেশ কিংবা সীমান্তে অপরাধমূলক কার্যকলাপ রুখতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

একইসঙ্গে, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজেও গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফের অনুরোধে রাজ্য সরকার ইতিমধ্যেই ২৬৮ কিমি সীমান্তে কাঁটাতারের জন্য প্রয়োজনীয় ১৪১২ একর জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে। বাকি ৯৩ একর জমি অধিগ্রহণের কাজও চলছে জোরকদমে।

সংশ্লিষ্ট সূত্রে খবর, ২৯১ কিমি সীমান্তে কাঁটাতার বসাতে রাজ্যের কাছে ১৫০৫ একর জমির চাহিদা জানানো হয়েছিল। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ১৩২ কিমি এলাকায় প্রয়োজনীয় ৬৮০ একর জমির জন্য আর্থিক বরাদ্দও করেছে। এখন পর্যন্ত রাজ্যের তরফে ৩২৪ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে ৬৫.৬০ কিমি এলাকায় কাঁটাতারের কাজ অগ্রগতি পেয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে কেন্দ্র-রাজ্যের এই সমন্বিত প্রচেষ্টা আগামী দিনে আরও জোরদার হবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল। নতুন মডিউলের বাস্তবায়ন হলে জলপথ ও নদীপথের সীমান্ত সুরক্ষায় ‘গেম চেঞ্জার’ হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন – দু’দিন আটকে থাকার পর সিকিমে শুরু উদ্ধারকার্য! ফেরানো হল ১৭০০ পর্যটককে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...