Saturday, June 20, 2026

বুধবার থেকে সিএফএলের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আগের বারের পর এবারও সিএফএল(CFL) প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গলের(Eastbengal) বি টিমই খেলবে। আগামী বুধবার থেকেই হাওড়ায় সেই প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গল(Eastbengal)। গতবারের চ্যাম্পিয়ন হিসাবা তাদের ঘোষণা করা হলেও, আপাতত আইএফএ-র সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ রয়েছে আদালতের। এবার নতুনভাবে শুরু করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। আগামী ২৫ জুন তেকে শুরু হচ্ছে এবারের সিএফএল প্রিমিয়ার।

যদিও কবে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল নামবে তা এখনও পর্যন্ত জানা জায়নি। তবে বুধবার থেকে সেই প্রস্তুতিতে নেমে পড়বে লাল-হলুদ ব্রিগেড। হাওড়া ময়দানের শৈলেন মান্না স্টেডিয়ামেই হবে প্রস্তুতি। এবারও ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে রয়েছেন বিনো জর্জ।

গতবার তাঁর হাত ধরেই পিভি বিষ্ণু, সায়নদের মতো খেলোয়াড়রা উঠে এসেছিলেন। সাফল্যও দিয়েছিলেন বিনো জর্জ। এবারও সেই বিনো জর্জের ওপরই ভরসা রেখেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...