Monday, February 2, 2026

পাকিস্তানে তরুণী টিকটক স্টারকে গুলি করে খুন আত্মীয়ের! কারণ জানলে চমকে যাবেন

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) জনপ্রিয় টিকটক স্টার এক তরুণীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের আপার চিত্তালে তরুণীর বাড়িতেই। পুলিশের প্রাথমিক ধারণা, নারীদের শিক্ষা ও অগ্রাধিকার নিয়ে প্রচার করার জেরেই তাঁকে হত্যা করা হয়েছে। আবার, কারও মতে, এটি সম্মান রক্ষার্থে খুন। সানার (Sana) মৃত্যুর বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন উঠেছে। #JusticeForSanaYousuf লিখে শুরু হয়েছে নেট আন্দোলনও।

সানা ইউসাফ পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার ৫ লক্ষের কাছাকাছি। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রের খবর, সানাকে খুন করতেই তাঁর বাড়িতে যান এক আত্মীয়। সেক্টর-১৩ এলাকায় সানা ও ওই আত্মীয়কে কথা বলতে দেখেন স্থানীয়রা। তারপর সানাই তাঁকে বাড়ির ভিতর ডেকে নিয়ে যান। ঘরে ঢুকেই বেশ কয়েকটা গুলি চালিয়ে পালিয়ে যান অভিযুক্ত। সানার শরীরে দুটি গুলি লাগে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের সম্মান রক্ষার্থেই সানাকে হত্যা করা হয়েছে। চিত্রালের এক সমাজকর্মীর মেয়ে সানা। বিশেষত টিকটক ও ইনস্টাগ্রামে তিনি ভিডিও পোস্ট করতেন। প্রধানত সাংস্কৃতিক গৌরব, নারী অধিকার, নারীদের শিক্ষা চেতনা, চিত্রালি ঐতিহ্য-পরম্পরা নিয়ে ভিডিও বানাতেন সানা। যার ফলে মৌলবাদীদের এক অংশ সানার বিরুদ্ধে চলে যায়। তবে এখনও খুনের স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি।
আরও খবরবাকস্বাধীনতায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না: শর্মিষ্ঠার জামিনের আর্জি খারিজ করে জানাল হাই কোর্ট

সানার মৃত্যুর বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন উঠেছে। #JusticeForSanaYousuf লিখে শুরু হয়েছে নেট আন্দোলনও। ২০১২ সালে মালালা ইউসুফজাই নারী অধিকার দাবি করায় পাকিস্তানেই তালিবানের হাতে আক্রান্ত হন। চলতি বছরের শুরুতে কোয়েট্টায় হিরা নামে ১৫ বছরের এক কিশোরী টিকটকে ভিডিও পোস্ট করায় তাঁর বাবা ও মামা মিলে খুন করে বলে অভিযোগ।

spot_img

Related articles

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’! রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট তৃণমূল সাংসদদের

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’র প্রতিবাদ। সোমবার, রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদরা (TMC MP)। মোদি...

প্রাক্তন স্বামীকে বেকার বলে তোপ, বিতর্কে ইতি টেনে ক্ষমা চাইলেন মেরি

বিতর্কে ইতি টানলেন মেরি কম (Mary Kom)! প্রাক্তন স্বামীর সঙ্গে তীব্র কাদা ছোড়াছুড়ি চলছিল কয়েক সপ্তাহ ধরেই। বিবাহ...

শিশুশিল্পকে ‘যৌন হেনস্থা’! অভিযুক্ত সায়ক?

মেকআপ রুমের ভেতর শিশুশিল্পীকে যৌন হেনস্তার (Sexual Harassment Allegation) অভিযোগ উঠল এবার কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। পুরোনো একটি ঘটনা...

T20 WC: ভারত-পাক ম্যাচ না হলে মোটা অঙ্কের ক্ষতি, সিদ্ধান্ত নিতে বৈঠকে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার জন্য পাকিস্তানকে(pakistan) শাস্তির মুখে পড়তে হতে পারে—এমন ইঙ্গিত...