Tuesday, March 3, 2026

আবারও সুন্দরবনে বাঘের আতঙ্ক, মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়ল ‘দক্ষিণরায়’

Date:

Share post:

আবারও সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক! এবার আতঙ্ক ছড়াল মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায়। মঙ্গলবার সকালে শৌচালয়ে যাওয়ার সময় এক গ্রামবাসীর চোখে পড়ে জঙ্গল ঘেঁষা এলাকায় ঘুরে বেড়ানো একটি পূর্ণবয়স্ক বাঘ। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আজমলমারির ১২ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয়ের কাছাকাছি জঙ্গলে এসে পড়েছে এই দক্ষিণরায়। গরমের মরশুমে এমন ঘটনা বিরল হলেও, চলতি বছর লোকালয়ে বাঘের অনুপ্রবেশের ঘটনা বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খবর পেয়েই নড়েচড়ে বসে বনদফতর। নলগোড়া বিট থেকে বনকর্মী ও কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে এসে নজরদারি শুরু করেছে। রাতভর পাহারার ব্যবস্থাও নেওয়া হয়েছে। একইসঙ্গে, বাঘটিকে জঙ্গলে ফেরাতে খাঁচা পাতার কাজও শুরু হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গেছে।

গ্রামবাসীরা ভয়ে বাড়ির বাইরে বেরোতে চাইছেন না। পুলিশ পরিস্থিতি বিবেচনা করে এলাকায় সতর্কতা জারি করেছে এবং সবাইকে বাড়ির মধ্যেই থাকার নির্দেশ দিয়েছে।

বনদফতরের আধিকারিকরা জানান, সাধারণত শীতকালে নদী-খালে জল কম থাকায় খাবারের খোঁজে বাঘ লোকালয়ে চলে আসে। কিন্তু এবার গ্রীষ্মকালেও একই প্রবণতা দেখা যাচ্ছে, যা নিয়ে চিন্তিত বন আধিকারিকরা। প্রশ্ন উঠছে, বাঘের সংখ্যা বেড়েছে, না কি খাবারের অভাবে তারা ক্রমাগত লোকালয়ে ঢুকে পড়ছে?

এখনও পর্যন্ত বাঘের অবস্থান স্পষ্ট না হলেও বনদফতরের কর্মীরা তাকে খুঁজে বের করে নিরাপদ জঙ্গলে ফিরিয়ে দিতে তৎপর। তবে বাঘ বন্দি না হওয়া পর্যন্ত গ্রামের সাধারণ মানুষ স্বস্তিতে নেই। স্থানীয় এক বাসিন্দার কথায়, “সকাল থেকে ঘর থেকে বেরতে পারছি না। ভয় করছে কখন কী হয়!” বনদফতর এবং পুলিশ মিলিয়ে গ্রামবাসীদের সুরক্ষায় তৎপর হলেও আতঙ্কে কাঁপছে মৈপীঠ।

আরও পড়ুন – ইনস্টাগ্রামের বিবাদ গড়াল রাস্তায়! নয়ডায় যুবককে গাড়ি চাপা দিয়ে পালাল অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...