Saturday, June 27, 2026

দুর্যোগে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মৃত্যু বেড়ে ৪৪

Date:

Share post:

অতিবৃষ্টি আর তার জেরে ধস ও বন্যা পরিস্থিতির কারণে উত্তর-পূর্ব ভারতের দুর্যোগ ভয়াবহ আকার নিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)  জানিয়েছেন বন্যা মোকাবিলায় সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র। অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, সিকিমের (Sikkim) মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং মণিপুরের (Manipur) রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে ফোনে বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী।

উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত অসম (Assam)। মৃত্যু হয়েছে ১৭ জনের। এছাড়া অরুণাচল প্রদেশে (Arunachalpradesh) ১২, মেঘালয়ে (Meghalaya) ৬, মিজোরামে (Mijoram) ৫, সিকিমে (Sikkim) ৩, ত্রিপুরায় ২, নাগাল্যান্ডে ১ ও মণিপুরে ১ জনের মৃত্যু হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে ৫ লক্ষের বেশি মানুষ। অসমের ২১টি জেলায় ১৫০৬টি গ্রামের ১৪,৭৩৯ হেক্টরেরও বেশি জমির ফসল ভেসে গিয়েছি জলমগ্ন হয়ে। ব্রহ্মপুত্র-সহ আরও ছয়টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। অরুণাচল প্রদেশের ২৩টির অবস্থা শোচনীয়। ১৫৬টি গ্রামের ১৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই পরিস্থিতি সিকিম, মণিপুর, মিজোরামেরও। গত ১০ দিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এখনও বিপদসীমার উপরে সমস্ত নদী। আবহাওয়া দফতর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে ত্রাণকার্য ব্যাহত হচ্ছে, পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...