Friday, June 26, 2026

মোদির ‘কুৎসা’র পাল্টা তৃণমূলের ‘বুথ চলো’, পাঁচ ভাষায় লিফলেট

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিপুরদুয়ারে এসে বাংলার বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালিয়ে গিয়েছেন। বাংলাকে অসম্মান করেছেন। তার বিরুদ্ধে পাল্টা প্রচারে নতুন কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। পাঁচ ভাষায় লিফলেট (leaflet) ছাপিয়ে তৃণমূল এবার নামছে বুথ (booth) চলো কর্মসূচিতে।

অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপরিকল্পিতভাবে বাংলার বদনাম করে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস সেই কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে কোমর বেঁধে প্রচারে নামছে এবার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ছোড়া প্রতিটি তিরের জবাব দিয়েছেন একে একে। এবার ‘কুৎসা’র জবাবে পালটা ‘বুথ চলো’ কর্মসূচি শুরু করছে তৃণমূল। এই কর্মসূচিতে পাঁচ ভাষায় লিফলেট (leaflet) ছাপিয়ে বুথে বুথে (booth) বিলি করবে দলের নেতাকর্মীরা।

আবার এই কর্মসূচি চলাকালীনই আলিপুরদুয়ার জেলায় যেতে পারিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর জেলার নতুন সভাপতি ও চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার প্রথম বৈঠকে বসে তৃণমূল। এই সভা থেকেই তৃণমূল নয়া কর্মসূচি ঘোষণা করে। সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, প্রধানমন্ত্রী জেলায় এসে শুধু রাজনৈতিক মিথ্যাচার করে গিয়েছেন। আমরা বুথে বুথে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেব। সরকারের উন্নয়ন প্রকল্প বাংলা (Bengali), হিন্দি (Hindi), সাদরি (Sadari), নেপালি (Nepali) ও ইংরাজি (English) ভাষায় লিফলেটে ছাপিয়ে ‘বুথ চলো’ অভিযান করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জেলার আদিবাসী, গোর্খা, মেচ, রাভা-সহ কোনও জনজাতির জন্য কিছু ঘোষণা করেননি। জেলার মানুষ বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। শীঘ্রই তৃণমূল ‘বুথ চলো’ অভিযানে বিজেপির সব মুখোশ খুলে দেবে। এই অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচারে জনসংযোগও গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বরাইক জানান, নতুন এই কর্মসূচি চলাকালীন জেলা সফরে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতিও চলছে।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...