Thursday, June 25, 2026

সরকারের সুবিধা পেতে রায়! বিচারকের রাজনীতিতে যোগ নিয়ে ভর্ৎসনা CJI-এর

Date:

Share post:

বিচারপতিরা রাজনীতিতে যোগ দিলে জনগণের মধ্যে বিরূপ প্রভাব পড়ে। সরকার পক্ষের সুনজরে থাকতে রায়ের উপর প্রভাব পড়েছে, এমন ধারণাও হতে পারেন নাগরিকদের মধ্যে। নাম না করে দেশের প্রথম সারির বিচারপতিদের চাকরি ছেড়েই রাজনীতিতে যোগ নিয়ে তোপ দেশের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের (CJI B R Gavai)। এবার আর ভারতে নয়। ইংল্যান্ডে (England) গিয়ে ভারতীয় বিচারপতিদের এই ট্রেন্ড নিয়ে কড়া বার্তা দিলেন প্রধান বিচারপতি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ ও বিচারপতি থেকে রাতারাতি লোকসভার সাংসদ হয়ে যাওয়া সাম্প্রতিক সময়ে ভারতের বিচার প্রক্রিয়ার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরে ভারতের বিচার ব্যবস্থায় এই প্রথা বিচারপতিদের মধ্যে বাড়ার বিষয়টিও লক্ষ্যনীয়। আর অভিজিতের রাজনীতিতে যোগের পরেই স্পষ্ট হয়ে গিয়েছে বিচারপতির আসন থেকে অবসরের আগে যে সব রায় দিয়েছিলেন, বিজেপি নেতাদের পক্ষ নিয়েই বাংলার রাজ্য সরকারের বিরুদ্ধে কতটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল সেই সব রায়।

গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থার উপর এই ঘটনার প্রভাব এতটাই গভীর যে এবার এই বিষয়ে বিদেশে গিয়েও সরব দেশের প্রধান বিচারপতি। ইংল্যান্ডে (England) সুপ্রিম কোর্টের একটি গোল টেবিল বৈঠকে গিয়ে প্রধান বিচারপতি বি আর গভাই (CJI B R Gavai) তুলে ধরেন, যদি কোনও বিচারক অবসর গ্রহণের অব্যবহিত পরে কোনও সরকারি পদে যোগ দেন অথবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আইনের পদ থেকে অবসর গ্রহণ করেন, তবে তা প্রবল নীতির প্রশ্ন তোলে, সেই সঙ্গে জনগণের সেই বিষয়ে যাচাই করে নেওয়াও প্রয়োজন।

সেই সঙ্গে প্রধান বিচারপতি আলোচনায় যোগ করেন, কোনও বিচারক যদি কোনও রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নির্বাচনে লড়াই করেন তবে তা সামগ্রিক বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দেয়। যেহেতু সেই বিচারে পছন্দের তারতম্য গুরুত্ব পায়, অথবা সরকারের থেকে সুবিধা পাওয়ার প্রচেষ্টা হিসাবেও গণ্য হতে পারে। অবসরের পরে এই ধরনের কাজের সময় ও পদ বিচার ব্যবস্থার (judicial system) সততার উপর সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দেয়। কারণ সেক্ষেত্রে এরকম ধারণা তৈরি হতে পারে যে বিচার প্রক্রিয়ায় (judicial system) নেওয়া সিদ্ধান্তগুলি ভবিষ্যতে সরকারি সুবিধা পাওয়ার বা রাজনৈতিক যোগ রাখার জন্য প্রভাবিত হয়ে দেওয়া হয়েছিল।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...