Saturday, February 28, 2026

চিকিৎসককে গাছে বেঁধে মার ‘ধর্ষক’দের! বিহারে ‘তালিবানি’ নির্মমতা কটাক্ষ তেজস্বীর

Date:

Share post:

ধর্ষিতার পরিবারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের চাপ নীতীশ কুমারের (Nitish Kumar) রাজ্য বিহারে। সেই পরিবারের চিকিৎসা করতে এলে এক চিকিৎসককে গাছে বেঁধে পাশবিক অত্যাচারের ছবিও ধরা পড়ল বিহারে। উত্তরপ্রদেশের অমানবিকতা ও নারী নির্যাতনকে পাল্লা দেওয়া এই ঘটনায় সমালোচনায় সরব আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)।

২০২১ সালে বিহারের গয়ায় (Gaya) একটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন ধরে সেই মামলায় অভিযুক্তরা নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছিল। সম্প্রতি এই মামলায় আদালতে সাক্ষ্য দেন নির্যাতিতা (victim)। তারপরই পরিবারের উপর অত্য়াচার চরম মাত্রা নেয়।

বুধবার গয়া থেকে একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ), যেখানে দেখা যায় এক ব্যক্তিকে গাছে বেঁধে মারধর করা হচ্ছে। রক্তাক্ত অবস্থায় তিনি প্রাণ ভিক্ষা করছেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। অভিযোগ, নির্যাতিতার (victim) মায়ের চিকিৎসা করতে এসেছিলেন ওই চিকিৎসক। পরিবারকে কোনও রকম সাহায্য করা যাবে না, এই জবরদস্তিতে চিকিৎসককে মারধর করা হয়। অভিযুক্তরা যদিও নিজেদের বাঁচাতে দাবি করে, নির্যাতিতার মায়ের সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা যায় চিকিৎসককে।

চিকিৎসক মারধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে সেখানেই প্রশ্ন তেজস্বীর (Tejashwi Yadav), কীভাবে কোনও রাজ্যে একজন চিকিৎসককে এভাবে মারধর করা সম্ভব হয়। বিহারে তালিবানি শাসন চলছে। ২০ বছরের এনডিএ সরকারের জমানায় যেভাবে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ প্রশাসন, সেখানে যে কোনও ব্যক্তির বিরুদ্ধে যে কেউ যে কোনও ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস পায়।

spot_img

Related articles

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই...

কাজে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে মৃত্যু ৪ চা-শ্রমিকের

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভয়াবহ পথদুর্ঘটনা (Alipurduar road accident)। হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি...

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...