Thursday, April 30, 2026

নিখোঁজ থাকার ১০ দিন পর আলিপুর বডিগার্ড লাইন্স থেকে পুলিশকর্মীর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

চাঞ্চল্যকর ঘটনা একবালপুর বডিগার্ড লাইন্সের ৪ নম্বর ব্যারাকে। কলকাতা পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার। তাঁকে ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত পুলিশকর্মী সুখলাল মুর্মু তৃতীয় ব্যাটেলিয়নে নিযুক্ত ছিলেন। তিনি পুরুলিয়ার মানবাজারের পেদ্দা হরিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৬ মে থেকে নিখোঁজ থাকার পর ২৮ তারিখ লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজ চললেও তাঁর কোনও সন্ধান মেলেনি। অবশেষে এদিন দুপুরে আলিপুর বডিগার্ড লাইনের চারতলার সিঁড়ির জানালায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তাঁর দেহের একাধিক অংশে পচন ধরেছে।

মিলেছে সুইসাইড নোট। দুর্ঘটনার জন্য তাঁর বাঁ হাতে আঘাত ছিল। সেই বিষয় নিয়ে তিনি ভেঙে পড়েছিলেন। এই কথা জানা গিয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ আধিকারিকদের তরফে কিছু বলা যাবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন – বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...