Saturday, June 27, 2026

হংকংয়ের বিরুদ্ধে ২৫ সদস্যের দলে নেই শুভাশিস বোস

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের(Hongkong) বিরুদ্ধে ২৫ সদস্যের দল ঘোষণা ভারতের(Indian Football Team)। সেই দল থেকেই বাদ পড়লেন বাংলার শুভাশিস বোস(Subhasish Bose)। আর তাতেই খানিকটা হতবাক সকলে। এই বছরে ভারতের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন শুভাশিস। মোহনবাগানের সেই তারকা ফুটবলারকেই এবার দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কোচ মানোলো মার্কুয়েজ(Manolo Maequez)।

যদিও কেন তিনি নেই তা এখনই জানা যায়নি। চোট নাকি অন্য কোনও সমস্যা তা নিয়েও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শুভাশিস বোসের(Subhasish Bose) পাশাপাশি এই দল থেকে বাদ পড়েছেন মেহতাব সিংও। তারা থাইল্যান্ড থেকে সরাসরি দেশে ফিরে আসছেন বলেই জানানো হয়েছে ফেডারেশনের তরফে। প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধেও দলে ছিলেন না শুভাশিস বোস।

হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে ভারত। শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করেছিল তারা। এই ম্যাচ ভারতের কাছে মাস্ট উইন গেম। সেই ম্যাচে নামার আগে থাইল্যান্ডের কাছে হেরে যাওয়াটা যে খানিকটা হলেও ভারতের দলের চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে নামবে ভারত। হাতে যদিও বেশ খানিকটা সময় রয়েছে। আপাতত থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ভুল শুধরেই মাঠে ঘুরে দাঁড়াতে চায় মানোলো মার্কুয়েজ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...