Friday, May 8, 2026

দক্ষিণে এখনই স্বস্তি নেই, পশ্চিমি হাওয়ায় আরও বাড়বে তাপমাত্রা!

Date:

Share post:

শুক্রের সকাল থেকে ভ্যাপসা গরম, সূর্যের চোখরাঙানিতে গলদঘর্ম অবস্থা আমজনতার।আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস স্বস্তি দিতে পারল না দক্ষিণবঙ্গবাসীকে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ক্রমশই ঊর্ধ্বমুখী হবে পারদ। জুন মাসের ১২ তারিখের আগে ছিটেফোঁটা বর্ষণেরও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের (North Bengal) বর্ষা প্রবেশ করলেও উইকন্ডে বাড়বে তাপমাত্রা।

ফাইল ছবি

শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। পশ্চিমী হাওয়ায় আগামী কয়েক দিন ৪-৫ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়তে পারে। কলকাতায় পরিষ্কার আকাশ, সকাল থেকেই চড়া রোদ। দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই।শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে থেকে শুষ্ক ও গরম হাওয়া বাড়বে।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার মাঝেও আজ ও কাল গরমের তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...