Friday, May 8, 2026

ইস্টবেঙ্গলের হিজাজি খেলবেন বিশ্বকাপে?

Date:

Share post:

ইস্টবেঙ্গলের(Eastbengal) হিজাজি মাহের(Hijazi Maher) কি এবার ফিফা বিশ্বকাপের(Fifa World Cup) মঞ্চে। হ্যাঁ এমনটা হলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই হবে না। কারণ এই প্রথমবার ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জণ করেছে জর্ডন(Jordan)। এরপর থেকেই হিজাজি মাহেরকে নিয়ে শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal) সমর্থকদের মধ্যে নানান কথাবার্তা। কারণ গত বছরেই কিন্তু জর্ডনের হয়ে অভিষেক করেছিলেন হিজাজি। তাঁর পারফরম্যান্সের প্রশংসাও করেছিলেন জর্ডনের কোচ। ইস্টবেঙ্গলর জার্সিতে খেলার পরই অভিষেক হয়েছিল জর্ডনের হয়ে।

এবার কী জর্ডনের জার্সিতে বিশ্বকাপের মঞ্চেও দেখা যেতে পারি হিজাজি মাহেরকে(Hijazi Maher)। চোটের জন্য এই মুহূর্তে তিনি মাঠের বাইরে থাকলেও সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চোট সারিয়ে ফিরলে বিশ্বকাপের(Fifa World Cup) দলে দেখা যেতেই পারে। আর সেই জন্য আসন্ন মরসুমে হিজাজি মাহেরের পারফরম্যান্সের দিকেই যে সকলের সবচেয়ে বেশি নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইএসএলের সময়ই দেশের জার্সিতে ডাক পেয়েছিলেন হিজাজি মাহের। যদিও সেটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। সেই ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন এই ইস্টবেঙ্গলের এই তারকা ডিফেন্ডার। সেটাই অবশ্য অভিষেক ম্যাচও ছিল হিজাজি মাহেরের। এবার জর্ডন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। ২০২৬ সালে হিজাজিকেও বিশ্বকাপে দেখা যায় কিনা সেটাই দেখার।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...