Thursday, April 30, 2026

খরিফ মরশুমে ধান সংগ্রহে রেকর্ড রাজ্যের, তথ্য দিল খাদ্য দফতর

Date:

Share post:

চলতি খরিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহে (Paddy procurement at minimum support price) রেকর্ড গড়ল রাজ্য সরকার (Govt of WB)। খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সরকারি ধান সংগ্রহ প্রকল্পে মোট ৫৪ লক্ষ ৮৬ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানান, এতদিন পর্যন্ত খরিফ মরশুমে ধান সংগ্রহের সর্বোচ্চ পরিমাণ ছিল ৫৩ লক্ষ ৩৮ হাজার টন। সেই রেকর্ড ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। আর তিন মাস সংগ্রহ অভিযান চলবে বলে এবার এই সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার (TMC) গঠনের পর এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি চাষি সরকারি মাধ্যমে ধান বিক্রি করেছেন। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মূলত আমন ধান কেনা হয়ে থাকে। চলতি মরশুমে ওই সময়েই রাজ্য ৫০ লক্ষ টনের বেশি ধান সংগ্রহ করে। মে মাস থেকে বোরো ধান উঠতে শুরু করায় দ্বিতীয় দফার সংগ্রহ অভিযান শুরু হয়েছে। খাদ্য দফতরের (Department of Food and Supplies, Government of West Bengal) লক্ষ্যমাত্রা পূরণ করে এই বোরো মরশুমে অতিরিক্ত ৫ লক্ষ টন ধান সংগ্রহ সম্ভব হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানানো হয়েছে, চাষিদের সরাসরি সহায়তা করতে ধান ক্রয়ে প্রাধান্য দেওয়া হয়েছে প্যাকেজড, ডিজিটাল এবং স্বচ্ছ ব্যবস্থাকে। চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। এই উদ্যোগ কৃষকদের আস্থাও যেমন বাড়িয়েছে, তেমনই রাজ্যের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকেও আরও মজবুত করেছে।

 

Related articles

গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগে পক্ষপাতিত্ব কমিশনের! জোড়া মামলা হাইকোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনে দু- দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। ইভিএম (EVM) আপাতত স্ট্রংরুমে। আগামী ৪ মে সোমবার সকাল...

লাদাখে বাড়ল ৫ জেলা, মানচিত্র নিয়ে শুরু বিতর্ক 

লাদাখ (Ladakh) পেল নতুন ৫ জেলা। ফলে এখন লাদাখে জেলার সংখ্যা বেড়ে হল ৭। তবে নতুন জেলাগুলিতে প্রশাসনিক...

আজই ICSE-ISC রেজাল্ট ঘোষণা, সকাল ১১টায় ওয়েবসাইটে মিলবে ফলাফল

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল...

দ্বিতীয় দফার ভোটে রাজ্যজুড়ে গ্রেফতার ৬৮৭!

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (2nd phase of West Bengal Assembly Election) জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার ছবি...