Saturday, March 7, 2026

দুর্ঘটনার কবলে তেজস্বীর কনভয়, লালুপুত্রকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আরজেডির!

Date:

Share post:

দুর্ঘটনার কবলে পড়লেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। শুক্রবার গভীর রাতে বিহারের উত্তর প্রান্তের মধুবনী থেকে পাটনায় ফিরছিলেন লালুপুত্র। সঙ্গে ছিলেন RJD নেতা শক্তি যাদব। রাত দেড়টা নাগাদ মধুবনী-পাটনা হাইওয়ের একটা জায়গায় তেজস্বী চা খাচ্ছিলেন। এই সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক কনভয়ের শেষের গাড়িতে ধাক্কা মারে। তেজস্বী জানিয়েছেন সেই সময় তিনি ওই ঘটনাস্থল থেকে মাত্র পাঁচ ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরজেডি নেতা (RJD leader)। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বিহার পুলিশের (Bihar Police) তিন জওয়ান আহত হয়েছেন। শনিবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। তেজস্বীকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ RJD নেতাদের। পাল্টা জবাব দিয়ে বিজেপি ও জেডিইউ, গোটা ঘটনাকে ‘ভোটের বাজার গরম করার রাজনীতি’ বলে কটাক্ষ করেছে।

চলতি বছরে নভেম্বরে বিহারে বিধানসভা ভোট। তার আগে বিরোধী দলনেতার সঙ্গে যা ঘটেছে তাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ তাঁর দলের কর্মীরা। নির্বাচনী অংকেই তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ লালুপুত্রের। কিন্তু কারা ষড়যন্ত্র করল তা নিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী খোলসা করে কিছু বলতে চাননি। পাশাপাশি খুনের ষড়যন্ত্রের কথাও তিনি বা সহযাত্রীরা কেউ পুলিশকে জানাননি বলেই খবর। ইতিমধ্যেই পুলিশ ট্রাক চালককে গ্রেফতার করেছে।

 

spot_img

Related articles

পয়লা এপ্রিল নয় আজ থেকেই যুবসাথী অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বাংলার যুবদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের যুবসাথী...

পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ! উড়ে গেল ক্লাবঘরের টিনের চাল 

শনিবার সকালে পাইকপাড়ায় বিস্ফোরণ (Blast in Paikpara), সকাল ছটা নাগাদ বন্ধ ক্লাবঘরে বিকট শব্দে চাঞ্চল্য এলাকায়। চোখের নিমেষে...

ধর্মতলায় ধর্নার দ্বিতীয় দিন: সাড়ে দশটায় শুরু কর্মসূচি, আজ বক্তব্য রাখবেন মমতা 

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে এসআইআর (SIR ) প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ...

বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ

আশঙ্কা সত্যি হল। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি হোক বা না হোক গ্যাসের দাম...