Saturday, May 23, 2026

কুণালকে রুল নোটিশ হাইকোর্টের, ১৬ জুন সশরীরে হাজিরার নির্দেশ

Date:

Share post:

আদালত অবমাননা মামলায় হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নারকেলডাঙা থানার মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।

নোটিশে আদালত অবমাননার (contempt of court) অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। বলা হয়েছে কেন তাঁকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না, তার ব্যাখ্যা দিতে।

আগামী ১৬ জুন বেলা ১২.৩০-এ তাঁকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তরসহ সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। আরও বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরোতে পারবেন না। সূত্রের খবর, আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তাঁকে হাইকোর্ট (Calcutta High Court) থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে।

একইসঙ্গে আদালত জানায়, শুধু কুণাল ঘোষ নয়, এই মামলায় যেহেতু কোনও অভিযুক্তই জবাবি হলফনামা দেননি, হাইকোর্ট সকলেরই বিরুদ্ধেই রুল জারি করছে। সেই মতোই রুল নোটিশ পেলেন কুণাল ঘোষ। উল্লেখ্য, এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের (SLST) আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে এই আদালত অবমাননার (contempt of court) মামলা। প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে একদম শেষে কুণাল ঘোষের নাম ঢুকিয়ে দেওয়া হয়। তিনি বিক্ষোভ চলাকালীন চত্বরেই উপস্থিত ছিলেন না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে রাম-বাম মৃত হই ষড়যন্ত্র করে।

গত ১৯ মে এই মামলার একটি শুনানি হয়েছে। কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, আমাদের হলফনামা (affidavit) প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং আগের দিন রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমাদের হলফনামা জমা পড়েনি। তাঁরা বলেন, বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলেই ছিলেন না।

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...