Sunday, June 14, 2026

কোভিডের নয়া ভ্যারিয়েন্টের হদিশ চিনে, চিন্তা বাড়ল গবেষকদের 

Date:

Share post:

দেশজুড়ে কোভিড ১৯ ভাইরাসে (Covid 19) আক্রান্তের সংখ্যা ৬ হাজারের দোরগোড়ায় পৌছেছে। বছর পাঁচেক আগের স্মৃতি ফিরে আসতে পারে এই আতঙ্কে যখন উদ্বেগ বাড়ছে আমজনতার, তখন মারণ ভাইরাসের আঁতুড়ঘর সেই চিনেই (China) মিলল নয়া প্রজাতির ভ্যারিয়েন্টের (a new strain of covid) হদিশ। নাম এইচকেইউ৫-কোভ-২ (HKU 5-Cov2) । গবেষকদের আশঙ্কা, মিউটেশনে একটু এদিক ওদিক হলেই এই ভাইরাস ভয়ঙ্কর সংক্রামক হয়ে উঠতে পারে। তাই সতর্ক থাকার কথা বলছেন চিনের বিজ্ঞানীরা।

গত কয়েক মাস ধরেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে নতুন করে কোভিড ছড়াচ্ছে। এই মুহূর্তে ভারতে ভাইরাসের যে দুই প্রজাতি অর্থাৎ এনবি.১.৮.১ ও জেএন.১ সংক্রমণ ছড়াচ্ছে সেগুলির মারণক্ষমতা অনেকটা কম বলেই দাবি করেছে ভারতীয় বিজ্ঞানী ও চিকিৎসক মহল। কিন্তু সংক্রমিতের সংখ্যা ইতিমধ্যেই প্রায় সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছেছে। যদিও সুস্থতার হারও বেশ উল্লেখযোগ্য। এসবের মাঝেই এইচকেইউ৫-কোভ-২ ভাইরাসের হদিশ মেলায় চিন্তিত গবেষকরা। এতে মার্স ভাইরাস গোত্রের প্যাথোজেন রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে অন্তত এক-তৃতীয়াংশের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি থাকে। এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৭৫৮ জন। একদিনে নতুন করে আক্রান্ত সাড়ে চারশোর বেশি। শীর্ষে রয়েছে কেরালায়। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...