Saturday, May 23, 2026

উদাসীন, অসমর্থ: মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় যোগী প্রশাসনকে তীব্র ভর্ৎসনা আদালতের

Date:

Share post:

এমন আয়োজন হয়েছিল যা নিয়ন্ত্রণে রাজ্যের সামর্থ ছিল না। এমনকি ঘটনার পরেও নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ায় গাফিলতি যোগী প্রশাসনের। মহাকুম্ভ (Mahakumbh) নিয়ে গোটা বিশ্বে জয়ঢাক পেটানো নরেন্দ্র মোদি (Narendra Modi) ও তাঁর ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকারকে এভাবে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) ভর্ৎসনার মুখে পড়তে হল। হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ হাইকোর্টের বিশেষ অবসরকালীন বেঞ্চের।

মহাকুম্ভে পদপিষ্টের (Mahakumbh stampede) ঘটনায় কতজন নিহত হয়েছেন এবং কতজন এখনও নিখোঁজ তা নিয়ে আজও ইচ্ছাকৃত ধোঁয়াশা জারি রেখেছেন যোগী আদিত্যনাথ। ফলে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ থেকে আহতদের ক্ষতিপূরণের (compensation) সব অর্থই নয়ছয়ের পরিকল্পনা, সেই সঙ্গে তথ্য গোপণের পথে আদিত্যনাথ। সেই প্রক্রিয়ায় এবার কড়া অবস্থান এলাহাবাদ হাইকোর্টের। মহাকুম্ভের পদপিষ্টের ঘটনার প্রক্ষিতে আদালতের বিচারপতি সৌমিত্র দয়াল সিং ও বিচারপতি সন্দীপ জৈনের বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য যে পদক্ষেপ নিয়েছে তাতে প্রমাণিত তারা অসমর্থ এবং তাদের উদাসীনতা নাগরিকদের দুর্দশার উপর সশব্দে চড় মেরেছে।

সেই সঙ্গে আদালত স্মরণ করিয়ে দেয়, গোটা ঘটনার ফলাফল অনুমান করে ও তা নিরীক্ষণ করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার রাজ্যের কর্তব্য। যেখানে নগরিকদের কোনও দোষ নেই, সেই রকম অবস্থায় অনিচ্ছাকৃত মৃত্যুর ঘটনায় রাজ্যই ক্ষতিপূরণ (compensation) দিতে বাধ্য। সেক্ষেত্রে রাজ্যকে মৃত ও আহতদের বিস্তারিত তথ্য পেশ করার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)।

ইতিমধ্যেই যেভাবে নিহতদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাহাবাদ হাই কোর্ট। পর্যবেক্ষণে বলা হয়েছে, যদি কোনও ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, তা তার পরিবারকে জানাতে হবে। যদি কেউ আহত অবস্থায় ভর্তি হন, তাহলে সংশ্লিষ্ট সরকারি দফতরের পক্ষ থেকে তথ্য পেশ করতে হবে ও পরিবারকে তা জানাতে হবে। সেই সঙ্গে যদি দাবিহীন অবস্থায় কোনও দেহ পড়ে থাকে তবে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ নিতে হবে। এর আগের শুনানিতেই ময়নাতদন্ত ছাড়া দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ঘটনায় প্রবল অসন্তোষ প্রকাশ করেছিল আদালত।

শনিবার শুনানিতে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court) প্রয়াগরাজ এলাকার সব হাসপাতালকে মহাকুম্ভের পদপিষ্টের (stampede) ঘটনায় ভর্তি হওয়া, মৃত অবস্থায় আনা ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সব রোগীর তালিকা পেশ করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে চিকিৎসায় নিযুক্ত সব চিকিৎসকদের তালিকাও পেশের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসনকে যত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ও যত এখনও দেওয়া হয়নি – তার বিস্তারিত তালিকা পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...