Saturday, June 13, 2026

টাকা চেয়ে বড়বাজারের ব্যবসায়ীকে ‘মাওবাদী’ হুমকি চিঠি! সত্যতা খতিয়ে দেখছে পুলিশ

Date:

Share post:

মাওবাদীদের নামে চিঠি পাঠিয়ে বড়বাজারের (Barabazar) ব্যবসায়ীর কাছে তোলাবাজি অভিযোগ। জয়ন্ত চৌধুরী (Jayanta Chowdhury) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ। বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। তদন্তে নেমে আদৌ ওই চিঠি মাওবাদীরা পাঠিয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

এক সময় মাওবাদী ত্রাসে কাঁপত জঙ্গলমহল। হুমকি চিঠি বা পোস্টার আসা ছিল নিত্য ঘটনা। কিন্তু ২০১১-এ রাজ্যে পট পরিবর্তনের পর শান্ত হয়েছে পুরুলিয়া-বাঁকুড়া-সহ এলাকা। এখন সেই ত্রাস নেই সেখানে। এখন সেখানে স্বস্তি। এই পরিস্থিতি খাস কলকাতার বড়বাজারের (Barabazar) ওল্ড চায়না বাজার স্ট্রিটের রাম রহিম মার্কেটের চারতলায় ব্যবসায়ী জয়ন্ত চৌধুরীর কাছে তোলা চেয়ে মাওবাদী চিঠি। অভিযোগ, সমীর মণ্ডল নামে এক ব‌্যক্তির নামে চিঠি পাঠিয়ে বলা হয়, তহবিলের শক্তি বাড়ানোর জন‌্য প্রচুর অর্থের দরকার। সুতরাং নির্দিষ্ট ঠিকানায় গুপী ওরফে মুকুলের কাছে টাকা দিতে বলা হয়।

চিঠিটি বাংলায় টাইপ করে লেখা হয়েছে। সেখানে ‘গুপীকান্ত বাগচি’-কে টাকা দিতে বলার পরে আবার ‘বাগচি’ পদবীটি কেটে ‘ব‌্যানার্জি’ লেখা হয়েছে। ঠিকানা উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকার হাদিপুর কলোনি। পুলিশ সূত্রে খবর, টাকা না পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। এমনকী, রাজ্য পুলিশ তাঁদের কিছুই করতে পারবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠি পেয়ে বড়বাজার থানা অভিযোগ দায়ের করেন জয়ন্ত। বারাসত থেকে পাঠানো ওই চিঠি ও ঠিকানার সূত্র ধরে সমীর মণ্ডলের হদিশ পাওয়ার চেষ্টা চালনো হচ্ছে। চিঠিটি আদৌ কোনও মাওবাদী সংগঠনের লেখা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরঅরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি তৎপরতা, পাল্টা জবাব ভারতের 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...