Tuesday, March 10, 2026

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পাথেয়, কৃষিবিজ্ঞানী হতে চায় বাঘমুন্ডির বিক্রমজিত

Date:

Share post:

অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত বাঘমুন্ডি গ্রাম থেকে উঠে এসে রাজ্যে নজির গড়ল এক ছাত্র। বৃত্তিমূলক উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃষি বিষয় নিয়ে ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে বিক্রমজিত ব্যানার্জী। তার এই সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে উৎসাহিত করেছেন তাঁকে।

বিক্রমজিত পড়ত কাশীপুর থানার সোনাথলি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। নতুন শিক্ষাব্যবস্থার নিয়ম অনুযায়ী মূল উচ্চমাধ্যমিকে আশানুরূপ ফল না হলে পুনরায় বৃত্তিমূলক বিষয় নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। সেই পথেই কৃষি বিষয় নিয়ে পরীক্ষা দিয়ে রাজ্যসেরা হয়েছে সে।

শনিবার বাঘমুন্ডির নিজ গ্রামে বসে বিক্রমজিত জানায়, “আমি পাহাড়ি এলাকার ছেলে। সবুজ পরিবেশ বরাবর আমাকে মোহিত করেছে। ছোট থেকেই স্বপ্ন ছিল প্রকৃতির সঙ্গে মিলেমিশে এমন কিছু করতে যাতে মানুষের জীবিকা সুনিশ্চিত হয়। কৃষিই পারে সেই স্বপ্নপূরণ করতে।”

বিক্রমজিতের পাশে দাঁড়িয়েছেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। তিনি বাড়িতে গিয়ে ছাত্রটিকে অভিনন্দন জানান। বলেন, “ওর সাফল্যে গোটা বাঘমুন্ডি গর্বিত। এই পাহাড়তলির ফসল, ফল ও ফুল উৎপাদনে আরও বৈচিত্র আনতে বিক্রমজিতের মতো ছাত্রদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

চলতি শিক্ষাবর্ষেই বিক্রমজিত কৃষিবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে ভর্তি হবে। তার লক্ষ্য— ভবিষ্যতে একজন দক্ষ কৃষিবিজ্ঞানী হয়ে নিজের এলাকা ও রাজ্যের কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা। মুখ্যমন্ত্রীর উৎসাহ, পরিবার ও বিদ্যালয়ের সহানুভূতি, এবং নিজস্ব অদম্য জেদ— এই তিন শক্তিকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় বিক্রমজিত। তার এই যাত্রা শুধু নিজের জন্য নয়, সমগ্র পাহাড়ি এলাকার তরুণদের জন্যও এক অনুপ্রেরণা।

আরও পড়ুন – বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকে পাঠালেন সুব্রত বক্সি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...