Wednesday, May 6, 2026

কলম্বিয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি, অবস্থা সংকটজনক 

Date:

Share post:

দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় বন্দুকবাজের হামলায় আক্রান্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী (Colombian Presidential Candidate) ডেমক্রেটিক সেন্টার পার্টির নেতা মিগুয়েল উড়িব (Miguel Uribe)। শনিবার সভা চলাকালীন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। মাটিতে লুকিয়ে পড়েন মিগুয়েল। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা সংকটজনক। এই ঘটনায় একজনের গ্রেফতারি খবর নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ (Pedro Arnulfo Sanchez Suarez)।

যত দিন যাচ্ছে ততই আমেরিকায় এই ধরনের দুষ্কৃতীমূলক কাজের সংখ্যা বাড়ছে। মিগুয়েল শনিবার বগোটার (Bogota)একটি পার্কে সভা করছিলেন। ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সেখানে এই কাণ্ড ঘটে।২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিগুয়েল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান রাজনৈতিক শত্রুতার জেরেই তাঁর উপর হামলা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...