Sunday, June 14, 2026

থমকে মৌসুমী বায়ু, ভ্যাপসা গরমে চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

রবিবাসরীয় সকালে চড়া রোদে ঘুম ভেঙেছে দক্ষিণবঙ্গবাসীর। বেলা বাড়তেই ভ্যাপসা গরম চরম আকার নিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার (Monsoon) অনুকূল পরিবেশ নেই। উত্তরে মৌসুমী বায়ু থমকে থাকায় আগামী তিন – চারদিন দক্ষিণ জুড়ে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে।

হাওয়া অফিস (Weather Department), আগামী ১২ জুন বর্ষা ঢোকার কথা আগে জানালেও এখন অনেক আবহবিকার বিভিন্ন মত পোষণ করছে। আগামী সপ্তাহে ঝেপে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি প্রায় নেই বললেই চলে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তর দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরে জেলাগুলোতেও আগামী কয়েক দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। দিনভর পরিষ্কার আকাশ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির একটু বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছিল প্রায় ৩৪ ডিগ্রির দোরগোড়ায়। আজ থেকে উষ্ণতা আরও বাড়বে।

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...