Saturday, June 13, 2026

কুলপিতে ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ একই পরিবারের তিনজন! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

Date:

Share post:

ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম (Serious injuries due to fire while sleeping) একই পরিবারের তিনজন। শনিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার (Kulpi Police Station) চকতারা বৈদ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন ইদের রাতে খাওয়া দাওয়া করার পর স্ত্রী ও পুত্রকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন মোজাহার পুরকাইত নামে এলাকার এক বাসিন্দা। মধ্যরাতে হঠাৎ তাঁদের বাড়িতে আগুন লাগে। কিছু বোঝার আগেই পুড়ে ছাই হয়ে যায় চারপাশ। দ্রুত তিনজনকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকেই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সেখানে অবস্থার অবনতি হওয়ায় অগ্নিদগ্ধ তিনজনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

কুলপি থানার পুলিশ ও দমকল সূত্রে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...